× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১১:৩১ এএম

‘আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১১:৩১ এএম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ শহিদুল ইসলাম ভূইয়া বলেছেন, আমাদের সন্তানরা ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, ভোটাধিকার ফিরিয়ে দিতে, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জীবন দিয়েছিল। অথচ আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 

শহিদুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নে সরকার ধীরগতি দেখাচ্ছে। গণভোটের রায় অপরিবর্তিতভাবে কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, এমন একটি সংবিধান প্রয়োজন যা জনগণের অধিকার নিশ্চিত করবে এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচার ফিরে আসার সুযোগ রাখবে না।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, জনগণের স্বার্থেই দ্রুত গণভোটের রায়ের বাস্তবায়ন করা উচিত। তার মতে, সংবিধান মানুষের জন্য মানুষ সংবিধানের জন্য নয়।

এ সমাবেশে আরও বক্তব্য দেন জুলাইযোদ্ধা কামরুল হাসান। তিনি বলেন, জুলাই সনদ কোনো ধরনের পরিবর্তন ছাড়াই বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সমাবেশে উপস্থিত ছিলেন দলের আমির ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!