ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না : আসিফ মাহমুদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:২৯ পিএম
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (২ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এই ঘোষণা দেন তিনি।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।’

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পোস্ট।

উল্লেখ্য, গত ৩০ মার্চ এনসিপি পাঁচটি সিটি কর্পোরেশনের জন্য তাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে, যেখানে ঢাকা দক্ষিণের জন্য আসিফ মাহমুদকে মনোনীত করা হয়।

অন্যদিকে জোটসঙ্গী দল জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম আলোচিত হচ্ছে।