ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মামুন হোসেন 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:০৭ পিএম
মামুন হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এই কমিটি ২ মে কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কৃতি সন্তান মামুন হোসেন।

দায়িত্ব পাওয়ার পর তার নিজ এলাকা ও রাজনৈতিক অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্বে মামুন হোসেন ছাত্রদলকে আরও সংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।