× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৩৯ পিএম

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৩৯ পিএম

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার ভালো কাজের উদ্যোগ নিলে জামায়াত সহযোগিতা করবে। তবে দেশের কোনো ক্ষতি হলে তারা নীরবে বসে থাকবে না, বরং প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।

শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারের কোনো ভুল হলে তা ধরিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব। তিনি বলেন, সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না। আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব এবং প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তুলব।

তিনি আরও বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি দেশের স্বার্থে সহযোগিতা করাও গুরুত্বপূর্ণ।

জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাদের কাছে বর্তমান সংসদ অতীতের সংসদগুলোর তুলনায় ভিন্ন বলে মনে হয়েছে।

তার ভাষ্য, বর্তমান সংসদে বিরোধী দল একদিকে যেমন সরকারের সমালোচনা করছে, অন্যদিকে প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতাও করছে। এতে বাংলাদেশের প্রতি জাপানের ইতিবাচক মনোভাব আরও জোরদার হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশে ক্যানসার রোগীদের চিকিৎসা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে এখনো আন্তর্জাতিক মানের পর্যাপ্ত ক্যানসার চিকিৎসাব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়।

তিনি জানান, জাপানের কাছে বাংলাদেশে একটি আধুনিক ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপনের আহ্বান জানানো হয়েছে। শুধু হাসপাতাল নয়, একটি ইনস্টিটিউট হলে দক্ষ জনবল তৈরির সুযোগও সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জাপান বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা রয়েছে।

জুলাই যোদ্ধাদের বিষয়ে বিরোধীদলীয় নেতা জানান, বর্তমানে থাইল্যান্ডে ৬৪ জন আহত জুলাই যোদ্ধা অবস্থান করছেন। তাদের কেউ প্রায় এক বছর, কেউ ১০ থেকে ১১ মাস ধরে সেখানে চিকিৎসাধীন।

তিনি বলেন, নৈতিক দায়িত্ব, মানবিক বিবেচনা এবং রাজনৈতিক অঙ্গীকারের জায়গা থেকে তাদের দেখতে যাওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে তাদের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন ডা. শফিকুর রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!