× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৪১ পিএম

সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা এনসিপির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২২ জুন) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে দলের সব জেলা ও মহানগর শাখাকে আগামী ২৩ জুন (মঙ্গলবার) বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হলো।

এর আগে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে (২৩ জুন) কেন্দ্র করে নাশকতা রোধে দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ঢাকা, গাজীপুর , নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়নের সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি জানান, ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী এ ৬ জেলায় মোতায়ন থাকবে। সোমবারের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

২০২৪ সালের ৫ আগস্টের পর সারাদেশে মোতায়েন থাকা সেনাবাহিনী চলতি মাসের ৬ এপ্রিল থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু করে সরকার।

Link copied!