× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১১:২৪ এএম

গণঅধিকার পরিষদের আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্টের আয়োজন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১১:২৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদ (জিওপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, সাংগঠনিক সম্প্রীতি ও সুস্থ ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ‘জিওপি আন্তঃইউনিট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত এক্সট্রা টাইম ফুটসাল গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

টুর্নামেন্টে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং গণসংস্কৃতি অধিকার পরিষদের দল অংশগ্রহণ করছে।

আয়োজকদের মতে, এ টুর্নামেন্টের মাধ্যমে সংগঠনের বিভিন্ন ইউনিটের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে সুস্থ ক্রীড়া চর্চার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক উদ্দীপনা সৃষ্টি হবে।

Link copied!