× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৪:৩০ পিএম

জামায়াত আমির

বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৪:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন সমাজ ও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভক্ত হলে ষড়যন্ত্র হবে; আরও বড় বিপদ আসবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বড় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ডা. শফিকুর রহমান এ  কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। বিড়ালের মতো নয়, বাঘের মতো বাঁচবেন।’

স্বচ্ছ রাজনীতি করে বলেই বারবার জামায়াতের ওপর আঘাত নেমে এসেছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

গত ৫ আগস্ট সেনাবাহিনী দেশপ্রেমের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির ক্যানসার উপড়ে ফেলতে হবে। এজন্য রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক চরিত্র ঠিক করতে হবে। নেতারা দুর্নীতিবাজ না হলে দেশ দুর্নীতিমুক্ত হবে। একদিকে জনগণকে অধিকার এনে দেবো, আবার সেই অধিকার পকেটে করে চুরি করবো, সেটা হবে না।
 

আরবি/এফআই

Link copied!