× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০২:০৮ পিএম

জুলাই অভ্যুত্থান একক দল বা ব্যক্তির নয় : প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০২:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

৫ আগষ্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে কারণে এতো মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে।

বিচারের নামে যেন কারো প্রতি অবিচার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। বলেন, জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন।

আর কোনো শক্তি যাতে দেশ গঠনের লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে বলেও উল্লেখ করেন তারেক রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!