× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৭:১১ পিএম

গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৭:১১ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে’ মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে শহীদ বুদ্দিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা্য় দলের মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আপনাদের সামনে অনেক কাজ। অনেকে মনে করেছেন যে, হাসিনা পালিয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে… না। কিছুক্ষন আগে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু বলছিলেন যে, যে আমাদের এই আন্দোলন চলবে… নির্বাচন পর্যন্ত।

‘না.. এই নির্বাচনের পরে আরও বহু দিন… যতক্ষন পর্যন্ত আমরা একটা গণতন্ত্র সংস্কৃতিতে পরিণত করতে পারব, কালচারে পরিণত করতে পারব…. এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে… ওই জায়গায়তে আমাকে পৌঁছাতে হবে। তাই আমাদের কাজ অনেক বেশি আছে, বলে জানান তিনি।

নেতা-কর্মীদের প্রতি আহ্বান রেখে বিএনপি মহাসচিব বলেন, ‘‘আসুন আজকে এই দিনে আমরা শপথ নেই… যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই শপথ গ্রহন করি যে, আমরা আমাদের গড়ে তুলব একটি উপযোগী রাষ্ট্রের একজন নাগরিক হিসেব, গণতন্ত্রের একজন কর্মী হিসেবে, বিএনপির একজন কর্মী হিসেবে।”

তিনি আরো বলেন, সেই সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের কর্মী হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে আর আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া্উর রহমানের সত্যিকার কর্মী হিসেবে গড়ে তুলতে পারি।

আরবি/এস

Link copied!