× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:৫৬ এএম

উত্তরায় যুব মহিলা লীগ নেত্রী রিতা খান গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভানেত্রী রিতা খানকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

গ্রেপ্তার রিতা খান সাবেক তুরাগ থানা যুব মহিলা লীগের সভানেত্রী ছিলেন। তিনি তুরাগের বাউনিয়া দলিপাড়া এলাকার মৃত রহমত হোসেন খানের মেয়ে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ‘রিতা খান দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে সক্রিয় ছিলেন। ’

তিনি বলেন, ‘উত্তরায় আওয়ামী লীগের প্রতিটি হামলায় রিতা খান অগ্রণী ভূমিকা রেখেছেন, যার ছবি ও প্রমাণ বিভিন্ন মিডিয়ায় রয়েছে।’

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রিতা খানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে সোমবার (১৭ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে।

আরবি/এসআর

Link copied!