জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (২০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে মাহিন সরকার জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে রাত পৌনে ১২টা নাগাদ মহাখালী কলেরা হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রাইভেট কারে প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সি নামক পরিবহন সংস্থার একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৭-০৮০২) একেবারে অপ্রত্যাশিতভাবে ধাক্কা মারে। এতে গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, আমার স্ত্রী ট্রমাটাইজড হয়ে গেছেন এই ঘটনায়। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকেই প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সির ট্রাকচালককে আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন