× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৪:৫৫ পিএম

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৪:৫৫ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উদ্দেশ্যে বড় অংকের অর্থের প্রয়োজন উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছে দলটি।

রোববার (২৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সাংবাদিকরা জানতে চাইলে ডা. তাহের বলেন, ‘আগামী নির্বাচনে প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, জামায়াত সেই সময়সূচির প্রতি আস্থা রাখবে।,

তিনি আরও জানান, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পরিদর্শক দল পাঠানোর অনুরোধ করা হয়েছে।

ডা. তাহের বলেন, ‌‘দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা তাদের জানিয়েছি, বাংলাদেশ থেকে ইউরোপে প্রচুর গার্মেন্টস পণ্য রপ্তানি হয়। এ খাতে বিনিয়োগ বাড়াতে আমরা নির্দিষ্ট একটি এলাকা নির্ধারণ করে দিতে প্রস্তুত।,

নারী অধিকার ও জঙ্গিবাদ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘জামায়াত সবসময় নারীদের অধিকারের পক্ষে। নারীর প্রতি অসম্মানজনক কোনো উদ্যোগের বিরোধিতা করি। আমরা নারী সংস্কার কমিশনের পতিতাদের শ্রমিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে নারীদের জন্য চরম অপমানজনক বলেছি। বর্তমানে জামায়াতে নারীদের অংশগ্রহণ ৪৩ শতাংশ, যা অন্য অনেক দলের তুলনায় বেশি।,

Link copied!