× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৩৮ এএম

বিএনপি নেতা নজরুল ইসলাম খান মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৩৮ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দ্রুত সুস্থতা কামনা করে বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ আগস্ট চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান নজরুল ইসলাম খান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুর যান। সেখানে পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিতে ৩০ আগস্ট সিঙ্গাপুরে পৌঁছান।

পরে চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয় এবং ৩ সেপ্টেম্বর বিকেলে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খোঁজখবর নিচ্ছেন এবং ৩ সেপ্টেম্বর বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি কথা বলেছেন।

Link copied!