× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:২৬ পিএম

এখনো শঙ্কামুক্ত নন ওসমান হাদি : ইনকিলাব মঞ্চ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:২৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ‘পর্যবেক্ষণে’ রয়েছেন। ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলার সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ারে স্থানান্তর করা হয়।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির কিছু অংশ এখনো মস্তিষ্কে রয়ে গেছে।

হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!