ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম গ্রেফতার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৩১ এএম
গ্রেফতার শেখ মো. জাহাঙ্গীর আলম

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) রাতে আদাবর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোন মামলায় বা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।