× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৮:২২ পিএম

শ্রমিক লীগের আহ্বায়কের হৃদরোগে মৃত্যু

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৮:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বরগুনা জেলা শাখার বাংলাদেশ শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হালিম মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (১৫ মার্চ) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বুকে ব্যথা অনুভব করলে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়।

জানা যায়, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পরিবর্তনের পর তিনি এলাকায় বিভিন্ন দলীয় কর্মকাণ্ড গোপনে এবং প্রকাশ্যে পরিচালনা করছিলেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ গত ৫ আগস্টের পর তাকে দুই দফা গ্রেপ্তার করে।

এছাড়া তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় বিশেষ আইন ও নাশকতার অভিযোগে একাধিক মামলা ছিল। আব্দুল হালিম মোল্লার মৃত্যুর খবরে ফেসবুকে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!