× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:২৩ পিএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:২৩ পিএম

আবুল কালাম আজাদ। ছবি : রূপালী বাংলাদেশ

আবুল কালাম আজাদ। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘মোটরগাড়ি’ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

চিকিৎসকের পরামর্শে তিনি তার সব ধরনের নির্বাচনি কার্যক্রম স্থগিত করেছেন বলে জানিয়েছেন। নির্বাচনের চার দিন আগে রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আবুল কালাম আজাদ জানান, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তিনি লিফলেট বিতরণ, ব্যানার টানানো, গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন। উজিরপুর ও বানারীপাড়া দুই উপজেলাতেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

তবে গত ৪ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

এমন পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়ার প্রবল আগ্রহ থাকলেও বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে তাকে নির্বাচনি প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মী, সমর্থক, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে আবুল কালাম আজাদ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৬৯-এর গণঅভ্যুত্থান’, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনই আমাদের লক্ষ্য। সেই আদর্শে বিশ্বাসী প্রার্থীদের পক্ষেই ভোট দেওয়ার আহ্বান জানাই।

রূপালী বাংলাদেশ

Link copied!