জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে রাজধানীর গুলশানে নির্বাচনি অফিসে কল সেন্টার চালু করেছে বিএনপি।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশান ২- এর ৯০ নম্বর সড়কের নির্বাচনী অফিসে কল সেন্টার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাচনী কার্যক্রম সহজ করতে প্রযুক্তির সহয়তায় যেকোনো সংকট সমাধানে ভূমিকা রাখবে এই কল সেন্টার। ১৬৫৪৩ নাম্বারে ফোন করে যেকোনো সময় সহয়তা দেওয়া হবে।
এসময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন