বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাতে সাহিত্য, সংস্কৃতি ও সামগ্রিক সামাজিক নানা বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে কবি-সাহিত্যিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

