× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:৫৯ এএম

আজ রংপুরে যাচ্ছেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:৫৯ এএম

তারেক রহমান। ছবি : সংগৃহীত

তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর আজ রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) তারেক রহমানের আগমনকে ঘিরে নতুন করে উজ্জীবিত হয়েছেন রংপুরের নেতাকর্মীরা। ইতোমধ্যে চলছে ব্যাপক প্রচার। তার আগমনকে কেন্দ্র করে শুধু রংপুর মহানগরী নয়, গোটা জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।

এই সফরে তিনি আগে বগুড়ায় আসবেন এবং সেখান থেকে আসার পথে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় রংপুরের কালেক্টরেট ঈদগাঁহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। রাতে রংপুরের অবস্থানের পর তিনি আগামীকাল শনিবার সড়ক পথে ঢাকায় ফিরবেন।

তার আগমনকে কেন্দ্র করে রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ ২২ বছর পর রংপুরে আসার সিদ্ধান্তে দলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ। নতুন করে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। রংপুরের পীরগঞ্জেও তার আগমনকে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতুহল। তাকে এক নজর দেখার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছেন।

এদিকে, তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর থেকে বিএনপি ও অঙ্গ সংঠনের সহস্রাধিক নেতাকর্মী পীরগঞ্জ যাবেন। সেখান থেকে তাকে শোভাযাত্রা সহকারে রংপুরে নিয়ে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!