× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:১৪ এএম

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০১:১৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে দিনরাত প্রচার চালিয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তিনি নিজেই।

সারা দেশে নির্বাচনি প্রচারে অংশ নিতে গিয়ে এই সংসদীয় আসনে সেভাবে প্রচারে উপস্থিত থাকতে পারছেন না তারেক রহমান। তাই এবার বড় ভাইয়ের পক্ষে নির্বাচনি প্রচারে নেমেছেন ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট ও দোয়া চান কোকোর স্ত্রী।

প্রচারকালে শর্মিলা রহমান সিঁথি বলেন, আজ আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে তারেক রহমানের পক্ষে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ঢাকা-১৭ আসনের যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার।

রূপালী বাংলাদেশ

Link copied!