× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:১২ পিএম

ঢাকা-১৩: ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:১২ পিএম

ঢাকা-১৩: ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের গণসংযোগ করেন। ছবি- সংগৃহীত

ঢাকা-১৩: ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের গণসংযোগ করেন। ছবি- সংগৃহীত

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে তারা আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগে অংশ নেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

এ সময় শ্যামলী ও কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের ভোটদানের প্রতি উৎসাহিত করা হয়। গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ এলাকার মানুষকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মাসুদ রানাসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে জনসংযোগ কার্যক্রম তদারকি করেন। তারা বলেন, ‘সারা দেশে ধানের শীষের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমরা আশা করি, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষকে বিজয়ী করবে।’

এসময় নেতৃবৃন্দ আশ্বাস দেন যে স্বেচ্ছাসেবক দল নির্বাচনী এলাকায় শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অবিরত কাজ করবে এবং সাধারণ ভোটারদের সচেতন করার মাধ্যমে সক্রিয় ভোটদান নিশ্চিত করবে।

ঢাকা-১৩ আসনের এই গণসংযোগে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ এবং মানুষের সরাসরি অংশগ্রহণ নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে।

Link copied!