ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

বাসস
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৩১ পিএম
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শারীরিক অসুস্থতার কারণে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরিফুর রহমান বলেন, রুহুল কবির রিজভী জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।