× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৭:৩৩ পিএম

নাতির বয়সিদের উপদেষ্টা করায় সরকারের ভুল হচ্ছে: রিজভী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৭:৩৩ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । ছবি- সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । ছবি- সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নাতির বয়সি কিছু উপদেষ্টার কারণে এই সরকারের ভুল হচ্ছে। নির্বাচন চাওয়াকে কেউ কেউ মহাপাপ মনে করেন বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৪ মে) বগুড়ায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রধান উপদেষ্টা সম্মানী মানুষ, তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। তবে নাতির বয়সি উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে, এগুলো শোধরানো দরকার। কারণ, নাতি-নাতনির বয়সিদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না।

তিনি বলেন, রাজনৈতিক দল সমালোচনা করবেই, কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছি। তাহলে শান্তির জন্য, ন্যায়ের জন্য বক্তব্য দিলে এত উষ্মা কেন?

ন্যায়বিচার চাওয়া অন্যায় কিছু নয় দাবি করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, মব জাস্টিস কেন? অন্তর্বর্তী সরকারের আমলে বিনা বিচারে মানুষ মারা যাবে কেন? কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচন চাওয়া অপরাধ। যারা বলেন তারা কে?

রিজভী বলেন, মানবিক করিডর নিয়ে রাজনৈতিক দল কথা বলবে না? বন্দর কেন বিদেশিদের দিতে হবে? দেশে যোগ্য লোক নেই? নাতি-নাতনির বয়সিদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না।


 

রূপালী বাংলাদেশ

Link copied!