× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০২:০৩ পিএম

নির্বাচন যেন ফেব্রুয়ারি অতিক্রম না করে: দুদু

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০২:০৩ পিএম

সমাবেশে বক্তব্যকালে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। ছবি- সংগৃহীত

সমাবেশে বক্তব্যকালে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। ছবি- সংগৃহীত

নির্বাচনের সময় যেন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস অতিক্রম না করে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় মেনে নিয়েছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবেই অতিক্রম না করে।

তিনি বলেন, গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা গণতন্ত্রকে কবরস্থ করেছে। তিনি শুধু গণতন্ত্রকে কবরস্থ করেছেন তা নয় তিনি এখন গণহত্যাকারী। তিনি আমাদের ছেলে-মেয়েদেরকে হত্যা করেছেন। অর্থাৎ গণহত্যার বিচার এবং পাচার হওয়া টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি এই নেতা বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে মনে করব তারা স্বৈচারকারকে ফিরিয়ে আনতে চাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!