× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৬:৪১ পিএম

‘হাদির ওপর হামলা থেকে কেউ কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৬:৪১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন, এর আগেও চট্টগ্রামে আমাদের একজন কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুযোগ নিয়ে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে ফায়দা তোলার চেষ্টা করছে।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে সক্রিয় থাকতে হলে জনগণের কাছে যেতে হবে। একজন রাজনীতিবিদ হিসেবে মানুষের সঙ্গে মিশতে হবে, তাদের কথা শুনতে হবে। বসে থাকলে চলবে না, বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো দলের ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা। তিনি বলেন, বিএনপির প্রতিটি পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। শুধু দোরগোড়ায় পৌঁছালেই হবে না, বাস্তবায়নের দিকেও আমাদের এগোতে হবে।

আলোচনা সভায় দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!