× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:৪০ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় যারা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:৪০ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপি। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপি। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যক্রম দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। তবে আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে এই কমিটি ঢেলে সাজানো হবে। ইতোমধ্যে নতুন নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা। বেশ কয়েকজনের নাম যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানা গেছে।

বিএনপির একাধিক সূত্র বলছে, নতুন কমিটিতে অপেক্ষাকৃত তরুণ ও গ্রহণযোগ্য নেতাদের প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া ত্যাগীদের মূল্যায়ন করা হবে। দীর্ঘদিন ধরে যারা রাজপথে লড়াকু সৈনিকের মতো বিভিন্ন মিছিল, মিটিংসহ রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন, এমন নেতাকর্মীরা স্থান পাবে নতুন কমিটিতে।

জানা গেছে, সাংগঠনিক কাঠামো গতিশীল ও কার্যকর করতে কমিটিতে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা এসেছে। কেন্দ্রীয় কাউন্সিলের আগেই আসতে পারে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা।

সভাপতি পদে আলোচনায় যারা

দলীয় সূত্র জানা গেছে, ঢাকা মহানগর উত্তরের সভাপতি পদে আলোচনায় আছেন ‘কাউন্সিলর আনারুজ্জামান’ নামে পরিচিত আনারুজ্জামান আনোয়ার।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের সভাপতি পদে আলোচনায় রয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর। মামুন হাসান এবং শফিকুল ইসলাম মিল্টন।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা

মহানগর উত্তর বিএনপির বর্তমান সদস্য সচিব মোস্তফা জামান আলোচনায় রয়েছেন নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের নাম।

প্রসঙ্গত, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটির মেয়াদ সাধারণত দুই বছর। তবে দলীয় হাইকমান্ড বিশেষ প্রয়োজনে আহ্বায়ক কমিটি গঠন বা আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ নভেম্বর আমিনুল হককে আহ্বায়ক এবং মোস্তফা জামানকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি করা হয়।

Link copied!