× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:০৮ পিএম

সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:০৮ পিএম

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার । ছবি- সংগৃহীত

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার । ছবি- সংগৃহীত

দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে দলটি জানিয়েছে, ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে দেশের সব নাগরিকের ধর্মীয় অধিকার, জানমাল ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি বেনামে ও তারিখবিহীন চিঠির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে খ্রিষ্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের হুমকি ও অপতৎপরতা অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয় এবং উদ্বেগজনক। জামায়াতে ইসলামী এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছরের ইতিহাস সাক্ষ্য দেয়, এ দেশে মুসলিমসহ সব ধর্মের মানুষ পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে বসবাস করে আসছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে হেয় করা বা তার অধিকার ক্ষুণ্ন করার সংস্কৃতি এ দেশের মানুষের নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করার অধিকার রাখে। ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়, জীবন ও সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক, মানবিক মূল্যবোধে বিশ্বাসী ইসলামি রাজনৈতিক দল। ধর্ম-বর্ণ, জাতি ও গোষ্ঠী নির্বিশেষে সব মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করাই দলটির রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। খ্রিষ্টান সম্প্রদায়সহ দেশের সব ধর্ম ও জনগোষ্ঠীর মানুষের জানমাল, ইজ্জত-আব্রু এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ ধরনের ষড়যন্ত্র দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এসব অপচেষ্টার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি দেশবাসীকে যেকোনো ধরনের উসকানি ও বিভ্রান্তি থেকে দূরে থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

Link copied!