× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:২৬ এএম

‘যারা মানুষ হত্যা করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়’

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:২৬ এএম

এজিএস মহিউদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

এজিএস মহিউদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র। কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের হাতে দেশ শাসিত হতে দেওয়া হবে না। যারা দিনের আলোতে প্রকাশ্যে পাথর দিয়ে মানুষ হত্যা করে, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ থাকতে পারে না। তারা আবার ক্ষমতায় এলে অপরাধ আরও বৃদ্ধি পাবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর ফুলগাজী উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গড়তে ১২ ফেব্রুয়ারি সাধারণ ভোটারদের দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাই।

ডাকসু নেতা মহিউদ্দিন আরও বলেন, মাত্র দুদিন আগে এক অন্তঃসত্ত্বা নারীকে পেটে লাথি মেরে গুরুতর আহত করা হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এ ছাড়া দাঁড়িপাল্লার পক্ষে প্রচার চালাতে গিয়ে আমাদের মা-বোনরা নানা ধরনের হেনস্তার শিকার হচ্ছেন। তারা জানে, জনগণের সমর্থন হারালে জামানতও হারাবে। এ ভয়ে তারা এসব তাণ্ডব চালাচ্ছে।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, নারী নির্যাতন ও বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি বিপ্লবী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে নির্বাচনের দিন সন্ত্রাসীদের ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান জানান।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফেনী-১ আসন (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!