× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:৪১ পিএম

বিভিন্ন জায়গায় জামায়াতের নির্বাচনি এজেন্টদের হুমকির অভিযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:৪১ পিএম

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ছবি- সংগৃহীত

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ছবি- সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, এজেন্টদের বাধাগ্রস্ত করা, ভয় দেখানো এবং লাঞ্ছিত করার তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এ ধরনের ঘটনা স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করা হয়েছে।

জুবায়ের বলেন, ‘আজ থেকেই সাধারণ মানুষ গ্রামে ভোট দিতে যাচ্ছেন। কিন্তু পথে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কিছু অসৎ ব্যবসায়ী অস্বাভাবিক ভাড়া নিচ্ছেন। মনে হচ্ছে, ইচ্ছা করে যানজট বা বাধা সৃষ্টি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব জনগণের চলাফেরা সুনিশ্চিত ও নির্বিঘ্ন করা। এটি তাদের রাষ্ট্রীয় ও পেশাগত দায়িত্ব।’

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, জামায়াত ভোটারদের টাকা দিচ্ছে বা দেবে, এমন তথ্য ছড়িয়ে বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে।

জুবায়ের বলেন, ‘এটি স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমাদের পক্ষ থেকে এমন কিছু করার প্রশ্নই আসে না। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

তিনি জানিয়েছেন, বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হবে এবং প্রশাসনকে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বডি ওর্ন ক্যামেরার বিষয়েও জুবায়ের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু কেন্দ্রের অনেক বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে, আবার কিছু কেন্দ্রে তা অত্যন্ত কম। যেখানে জামায়াত বা ১১ দলের প্রার্থীরা রয়েছেন সেখানে বেশি, আর অন্যদের ক্ষেত্রে কম। এটি কি কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে সন্ত্রাসের সুযোগ দেওয়া ছাড়া আর কিছু নয়?’

তিনি বলেছেন, শুরু থেকেই জামায়াত বলছে, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকতে হবে। তবে এখনও তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি।

জুবায়ের উল্লেখ করেন, ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের নির্বাচন পর্যবেক্ষকরা জামায়াতের সঙ্গে মতবিনিময় করেছেন। তারা জানতে চেয়েছেন, নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এবং সেখানে জামায়াতের ভূমিকা কী। তিনি জানান, পর্যবেক্ষকদের কাছে দল সরকারের অতীত নির্বাচনের চিত্র এবং বর্তমান হুমকিপূর্ণ পরিস্থিতি তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনে জুবায়ের আরও বলেন, “ভীতিকর পরিবেশমুক্ত, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। প্রশাসন ও নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।”

Link copied!