× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৫৪ পিএম

ঢাকা-১৫ আসনে বিশাল ব্যবধানে জামায়াত আমির জয়ী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৫৪ পিএম

ডা. শফিকুর রহমান। ছবি - সংগৃহীত

ডা. শফিকুর রহমান। ছবি - সংগৃহীত

ঢাকা-১৫ আসনে বেসরকারিভাবে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনটির মোট ১২৭টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। মোট ভোটারদের মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৩০৮ ভোটের বিপরীতে কাস্টিং হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট, যা প্রায় ৪২ শতাংশ।

বেসরকারি ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন।

ফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তবে চূড়ান্ত সরকারি ঘোষণা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!