× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৩১ পিএম

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৩১ পিএম

আবিদুর রহমান সোহেল। ছবি : সংগৃহীত

আবিদুর রহমান সোহেল। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জরুরি দায়িত্বশীলদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আবিদুর রহমান সোহেল বগুড়া শহর জামায়াতের আমির ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। এর আগেও তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আবিদুর রহমান সোহেলকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ আসন থেকে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দেওয়ায় নির্বাচন কমিশন উপনির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে বিএনপি এই আসনে রেজাউল করিম বাদশাকে প্রার্থী করেছে। বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পোস্টাল ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৪ জন।

Link copied!