× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৭:৩০ পিএম

ভূখণ্ড পরিবর্তন হলেও প্রকৃত স্বাধীনতা মেলেনি : জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৭:৩০ পিএম

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশের ভূখণ্ড পরিবর্তন হলেও প্রকৃত স্বাধীনতা এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, স্বাধীনতা একটি জাতির জন্য অমূল্য সম্পদ, যার প্রকৃত মূল্য পরাধীন জাতিই ভালোভাবে বুঝতে পারে। তিনি বলেন, ১৯৭১ সালের পর ভূখণ্ড পরিবর্তন হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। শাসক পরিবর্তন হয়েছে, তবে শোষণ বন্ধ হয়নি।

নির্বাচন ও সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বিজয়ের পর সংবিধানের একটি অংশ মানা আর অন্য অংশ উপেক্ষা করা গ্রহণযোগ্য নয়। ক্ষমতায় যাওয়ার পর বিভিন্ন স্থানে প্রশাসক নিয়োগকে তিনি অসাংবিধানিক বলেও মন্তব্য করেন।

সংবিধান সংস্কার নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। তিনি ১৮ কোটি মানুষের স্বার্থে একটি কার্যকর ও যুগোপযোগী সংবিধান সংস্কারের দাবি জানান।

এ সময় ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে তার মেলামেশা নিয়ে যে সমালোচনা হয়েছে তারও জবাব দেন তিনি। বলেন, ঈদের দিনে আমি কূটনীতিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছি। বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা করা হয়েছে। তবে আমি আমার অবস্থানে অটল থাকব।

রূপালী বাংলাদেশ

Link copied!