ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:৪১ পিএম
১১ দলীয় জোটের লোগো। ছবি : সংগৃহীত

রাজধানীতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আগামী ৪ এপ্রিল বিক্ষোভ-সমাবেশ করার কথা জানিয়েছে জোটটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক ও হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করে বলেন, সরকার সংস্কারের বিষয়টি উপেক্ষা করে কেবল সংবিধানের আংশিক সংশোধনের দিকে এগোচ্ছে। বর্তমান সরকারের অবস্থানকে তিনি ‘ফ্যাসিবাদী ধারা’র সঙ্গে তুলনা করেন।

হামিদুর রহমান আযাদ জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে রাজপথের আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে। এর অংশ হিসেবে শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোট।

এ ছাড়া আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।