× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১০:৩০ পিএম

কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে ৫ জন নিহতের ঘটনায় বিরোধীদলীয় নেতার শোক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১০:৩০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ এপ্রিল) দেওয়া এক শোক বিবৃতিতে তিনি জানান, দুপুর আনুমানিক ১টার দিকে কদমতলীর ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনজন নারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন এবং আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং যথাযথ তদারকির অভাবকেই তিনি এ ধরনের প্রাণহানির জন্য দায়ী করেন।

তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

এ ছাড়া ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ কারখানার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!