× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:৫৩ পিএম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিল ১১ দলীয় নির্বাচনি ঐক্য

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ নির্বাচন কমিশনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এ দিন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল।

এ পর্যন্ত ৫০টি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৬৪ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঘোষিত তপশিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আগ্রহী প্রার্থীরা আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পেরেছেন।

সংসদীয় আসনের আনুপাতিক হিসাব অনুযায়ী, বিএনপি পাবে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি আসন এবং একটি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা।

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা হলেন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য-সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সিলেট মহানগরী ও জেলার সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, জুলাইয়ের শিশু শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

Link copied!