× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৬:৩২ পিএম

৬ নবজাতক শিশুর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের আহ্বান জামায়াতের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৬:৩২ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (২৭ মে) এক শোকবার্তায় এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে মাত্র এক থেকে দুই দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও বেদনাদায়ক ঘটনা।

তিনি বলেন, “ফুটফুটে এসব শিশুকে হারিয়ে তাদের পরিবার যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এই দুঃখজনক ঘটনায় পুরো দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এসির গ্যাস লিকেজ অথবা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে চিকিৎসালয়ের মতো নিরাপদ স্থানে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, দায়িত্বহীনতা বা ত্রুটির প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি নিহত নবজাতকদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!