× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:২৮ পিএম

আমিরে জামায়াতের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:২৮ পিএম

ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ছবি- সংগৃহীত

ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

তাদের আলোচনায় বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Link copied!