× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৫:২১ পিএম

নড়াইলের জনসভায় যোগ দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৫:২১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দিতে নড়াইলের জনসভাস্থলে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার নড়াইল জেলা স্টেডিয়াম মাঠে অবতরণ করে। পরে সেখান থেকে গাড়িযোগে তিনি শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভাস্থলে পৌঁছান। এ সময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘জামায়াত আমিরের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল।

এর আগে, জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই নড়াইল জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে মাঠে জড়ো হন। এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামি ও ১১ দলীয় জোটের অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। জনসভাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে। উল্লেখ্য, ঝালকাটি থেকে হেলিকপ্টারযোগে নড়াইলে এসে জনসভায় যোগ দেন শফিকুর রহমান। নড়াইলের জনসভা শেষে তিনি ফরিদপুরের জনসভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!