× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৪৮ পিএম

‘আমরা ভোটকেন্দ্র দখলের আশঙ্কা করছি’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৪৮ পিএম

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। জনগণকে ভয়ভীতি দেখানোর চেষ্টা চলছে। ভোটকেন্দ্র দখলের আশঙ্কা করছি বলে  জানিয়েছেন  ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (৯ জানুয়ারি) আজাদির যাত্রার অংশ হিসেবে রাজধানীর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। নির্বাচনে শৃঙ্খলা লঙ্ঘনের ঘটনা ঘটছে।’
 
তিনি বলেন, ‘ইনসাফের লড়াইয়ে আমরা নেমেছি, যার সূচনা করেছিলেন ওসমান হাদি। ঢাকা-৮ আসনে হাদি ভাই যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই চলব।’

তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
 
এনসিপির এই নেতা বলেন, ‘নির্বাচনের আগে আমাদের দুটি প্রধান দাবি ছিল—বিচার ও সংস্কার। এ ছাড়া শেখ হাসিনার বিচারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাই।’

রূপালী বাংলাদেশ

Link copied!