× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:০৯ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:০৯ পিএম

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কলেজের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন। হামলার সময় ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ জানান, এটি দুপুর ১২টার দিকে সংঘটিত হয়।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজের পর টানা গণসংযোগ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাটওয়ারী। বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ। তিনি জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম শেষ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।

শামিল আবদুল্লাহ আরও জানান, এ মুহূর্তে সব কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী সুস্থ বোধ করলে আবার কর্মসূচি শুরু হবে, ইনশাআল্লাহ। পরে কর্মসূচির সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে।

এর আগে শনিবার সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, তাদের ধৈর্য ও শান্তির সঙ্গে মোকাবিলা করব।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগের পাশাপাশি পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায় করা হয়। দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনি পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগের কর্মসূচি ছিল।

Link copied!