× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:২২ পিএম

৭৫ শতাংশ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করবে এনসিপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ক্ষমতায় গেলে দেশের ৭৫ শতাংশ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  শুক্রবার (৩০ জানুয়ারি) গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে নির্বাচনি ইশতেহার ঘোষণার সময় দলটি এ তথ্য জানিয়েছে।

এ সময় মোট ৩৬ দফার ইশতেহার ঘোষণা করে এনসিপি।

এনসিপির ইশতেহারে, এমপিওভুক্ত বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত এমপিও কাঠামো, পূর্ণ বেতন-ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ৩৬ দফা ইশতেহারের ১৭ ও ১৮তম দফায় শিক্ষা সংক্রান্ত প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

বিস্তারিত ইশতেহারে বলা হয়েছে, পাঁচ বছরের মধ্যে ৭৫ শতাংশ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে ও মানদণ্ডভিত্তিক জাতীয়করণের আওতায় আনা হবে। অগ্রাধিকারভিত্তিতে প্রত্যন্ত ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে এবং বাকিগুলোর জন্য উন্নত এমপিও কাঠামো, পূর্ণ বেতন-ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ইশতেহারে শিক্ষকতাকে সম্মানজনক ও আকর্ষণীয় পেশা হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। ইশতেহার অনুযায়ী, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সম্মান পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পৃথক ও প্রতিযোগিতামূলক বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। বেতন কাঠামো প্রতিবছর মুদ্রাস্ফীতি অনুসারে সমন্বয় করা হবে।

এ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বেতন নির্ধারণে একক, স্বচ্ছ ও মেধাভিত্তিক মানদণ্ড প্রবর্তন করা হবে। প্রতি বছর একটি সমন্বিত পরীক্ষার মাধ্যমে সকল সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করে শিক্ষকতাকে একটি সম্মানজনক ও আকর্ষণীয় পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

Link copied!