× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৩ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না : আসিফ মাহমুদ 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৩ পিএম

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

বিএনপির ইশতেহারে উচ্চকক্ষের বিষয়ে প্রতারণা করা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে। এতে শঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে (ইসি) আরও কঠোর হওয়ার আহ্বান জানাই। এজন্য যৌথ বাহিনীর আভিযান আরও জোরদার করা উচিত।


 
তিনি বলেন, প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা দুঃখজনক। লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেই চলে।
 
এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে রয়টার্সকে দেওয়া একটি দলের প্রধানের বক্তব্য নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের আওয়ামী লীগের প্রতি বায়াস দেখা যাচ্ছে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ ফেরার ব্যাপারে জুলাইয়ের পক্ষের মানুষ মেনে নেবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!