× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:১৫ পিএম

দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে একটি দল : নাহিদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:১৫ পিএম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল দেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার খেলার মাঠে ১১-দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, বাড্ডা ঢাকার অতি নিকটবর্তী এলাকা হলেও দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। এলাকার ভেতরে প্রবেশ করলে অনেক সময় এটি রাজধানী নয়, বরং মফস্বলের কোনো অঞ্চল বলে মনে হয়। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাড্ডা ও রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন ও প্রতিরোধের গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে তখন দমননীতি ব্যর্থ হয়েছিল।

তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার। জুলাইয়ের আন্দোলনে ঢাকা-১১ আসনের বহু মানুষ জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় এবং দীর্ঘ ২৮ বছর এ এলাকার মানুষ আশ্রয় ও সহযোগিতা দিয়েছে। এখন সেই ঋণ শোধ করার সময় এসেছে। সুযোগ পেলে বাকি জীবন জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি।

এলাকার উন্নয়ন না হওয়ার প্রধান কারণ রাজনৈতিক স্বার্থ বলে মন্তব্য করে নাহিদ বলেন, শত শত মানুষের জমি, খাসজমি ও জলাশয় দখল করে ভরাট করা হয়েছে। এতে বহু পরিবার সর্বস্ব হারিয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত একটি অংশই ভূমিদস্যু হিসেবে কাজ করেছে অথবা তাদের সহায়তা দিয়েছে।

তিনি দাবি করেন, গত ৩০ বছর ধরে প্রধান দুটি দলের স্থানীয় নেতারা ভাগ-বাটোয়ারার মাধ্যমে এসব ভূমি দখল নিয়ন্ত্রণ করেছে। রাজনৈতিকভাবে বিরোধিতা থাকলেও ব্যবসায়িক স্বার্থে তারা একত্র ছিল এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও সংশ্লিষ্ট ব্যক্তিরা রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে ভূমিদখলের লাভ বিদেশ থেকেই গ্রহণ করতেন। পরে হাতবদলের মাধ্যমে একই প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।

ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা-১১ আসন থেকে দখলদারত্ব চিরতরে নির্মূল করা হবে। অর্থনৈতিক বৈষম্য দূর করে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। ভূমি হারানো মানুষদের জমি ফিরিয়ে দেওয়া হবে, সম্ভব না হলে ন্যায্যমূল্য প্রদান করা হবে।

আরেকটি দল দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমেই সেই পরিকল্পনা রুখে দিতে হবে। সেদিন দখলদার, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।

Link copied!