ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনা চলছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রাথমিক মেয়র প্রার্থী হিসেবে আরিফুল ইসলাম আদীবকে প্রাথমিকভাবে মনোনীত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা।
এনসিপির কেন্দ্রীয় নেতারা জানান, রমজানের পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে। তা ধরে নিয়ে নিজেদের প্রার্থীতা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থিতা ঠিক করেছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি।
তারা জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয় লাভ করলেও বেশ ভাল ভোট পেয়েছেন তারা। জুলাই গণ-অভূত্থ্যানের স্পিরিট ধরে রাখতে তরুণ নেতৃত্ব সামনে আনতে কাজ করছেন তারা।
এনসিপির নেতারা জানান, ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদীব সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে ঢাকা ১৮ আসনের প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট পান তিনি।

-20251212062308-20251229185503-20260222221459.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন