হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার মূত্রনালীতে পাথর হয়েছে। এ অবস্থায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে দুপুর পৌনে ৩টায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

