ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সারজিস আলমের সফল অস্ত্রোপচার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৩১ এএম
সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।