ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি : সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে উপর্যুপরি ডিম নিক্ষেপ করা হয়।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ঠিক তখনই পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়।

এ ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলার প্রতিবাদে এনসিপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।