× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০২:০৫ পিএম

ভিডিও কলে কথা বলতে চাপ দিতেন সারোয়ার তুষার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০২:০৫ পিএম

সারোয়ার তুষার ও নীলা ইসরাফিল। ছবি- সংগৃহীত

সারোয়ার তুষার ও নীলা ইসরাফিল। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নীলা ইসরাফিল দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে ব্যক্তিগত ছবি চাওয়া, ভিডিও কল করতে চাপ দেওয়া এবং আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনেছেন।

এসব অভিযোগ লিখিতভাবে এনসিপির গঠিত তদন্ত কমিটির কাছে তুলে ধরেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগপত্রটি প্রকাশ করেন নীলা। তিনি এনসিপির সদস্য এবং ধানমন্ডি থানা প্রতিনিধির দায়িত্বে রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।

নীলার দাবি, ২০২৪ সালের ডিসেম্বরে প্রাক্তন স্বামীর সহিংসতায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সেই সময় সহমর্মিতার নাম করে সারোয়ার তুষার তার সঙ্গে যোগাযোগ শুরু করেন, যা পরে অনৈতিক দিকে মোড় নেয়।

তিনি অভিযোগে লিখেছেন, ‘তুষার প্রায়ই রাতের বেলা কল করতেন। বলতেন, ‘তোমার কণ্ঠে প্রতিবাদের স্লোগান ভালো লাগে’, ‘তোমার ঠোঁট সুন্দর’, ‘একটা সুন্দর ছবি পাঠাও’। এমন মন্তব্যে আমি বারবার অস্বস্তি ও লজ্জার মধ্যে পড়েছি।’

নীলা আরও বলেন, ‘তুষার একবার বলেন, ‘ডিবির একজন কর্মকর্তা তোমাকে নিয়ে জানতে চাইলে আমি বলেছি, তুমি আমার গার্লফ্রেন্ড।’ এটি চরম দায়িত্বজ্ঞানহীনতা এবং আমার সামাজিক মর্যাদার পরিপন্থি।’

নীলা অভিযোগ, তিনি বারবার সারোয়ার তুষারকে পেশাদার সীমারেখা বজায় রাখার কথা বললেও তুষার বারবার ভিডিও কলে কথা বলতে এবং ছবি পাঠাতে চাপ দিতেন।

এ ঘটনায় এনসিপি নেত্রী নীলা ইসরাফিল একটি স্বাধীন, নারীবান্ধব ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে তিনি নারী রাজনৈতিক কর্মীদের জন্য একটি স্বচ্ছ ও কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালুরও আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!