× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:২৯ এএম

জনসংযোগকালে আহত এনসিপি নেতা হান্নান মাসউদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:২৯ এএম

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ। ছবি - সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ। ছবি - সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগকালে দুর্ঘটনায় আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনসংযোগের সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তার বাম পায়ের ওপর উঠে যায়। এতে তিনি আহত হন। হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে হান্নান মাসউদ হালকা অসুস্থতা অনুভব করলেও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যান। পরে শারীরিক সমস্যা দেখা দিলে তিনি বিশ্রামে যান।

এ বিষয়ে হান্নান মাসউদ সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অসাবধানতাবশত ঘটেছে। অটোরিকশাচালক ছিল অল্প বয়সী- এখানে কারো কোনো দোষ নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারলেও পরে জনসংযোগ চালিয়ে যাওয়ায় পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তবে আমি আশঙ্কামুক্ত।’

বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Link copied!